قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ
বলুন, হে কাফেরকূল,
Al-Kaafiroon, সূরা নম্বর 109, পড়ুন ও শুনুন; এতে 6টি আয়াত রয়েছে। মক্কায় অবতীর্ণ। যাচাইকৃত অনুবাদসহ মূল আরবি পাঠ।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ
বলুন, হে কাফেরকূল,
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।