وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
At-Tin, সূরা নম্বর 95, পড়ুন ও শুনুন; এতে 8টি আয়াত রয়েছে। মক্কায় অবতীর্ণ। যাচাইকৃত অনুবাদসহ মূল আরবি পাঠ।
بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
وَطُورِ سِينِينَ
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
এবং এই নিরাপদ নগরীর।
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?